নিজস্ব প্রতিবেদক: বর্তমানে নুডুলসের পাশাপাশি রামেনও ভোজন রসিকদের কাছে বেশ পরিচিতি লাভ করেছে। সেদিকটা মাথায় রেখে নিজস্ব কারখানায় মজাদার স্বাদের কোরিয়ান কিমচি রামেন ইনস্ট্যান্ট নুডলস উৎপাদন ও বিপণন শুরু করেছে দেশের জনপ্রিয় নুডলস ব্র্যান্ড মি. নুডলস। আজ (সোমবার) রাজধানীর বাড্ডায় মি. নুডলসের প্রধান কার্যালয়ে কোরিয়ান কিমচি নুডলসের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা।
অনুষ্ঠানে ইলিয়াছ মৃধা বলেন, ‘মি. নুডলস সব সময় বৈচিত্র্যময় ও বিশ্বের জনপ্রিয় সব রেসিপির নুডলস দেশের ভোক্তার হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। মানসম্মত পণ্য ও চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহের কারণে ভোক্তাদের ভালোবাসার একটি ব্র্যান্ড মি. নুডলস। আশা করছি, এটি ভোক্তাদের কাছে জনপ্রিয়তা পাবে।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মি. নুডলস-এর নির্বাহী পরিচালক এ. কে. এম. মঈনুল ইসলাম মঈন, হেড অব মার্কেটিং তোষন পাল, হেড অব সেলস আব্দুল হালিম, অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (অপারেশন) আলিফ তালুকদার ও সাব-অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার জাহিদ হাসান।
দেশীয় রামেনের প্যাকেটে কোরিয়ান ভাষার উপস্থিতি কেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হেড অব মার্কেটিং তোষন পাল বলেন, মূলত দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরেও মি.নুডুলস এর রামেন কে পরিচিত করে তোলার লক্ষ্যে এ পলিসি নেয়া হয়েছে।
দেশের বাজারে ৮ পিসের ফ্যামিলি প্যাকের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১৮০ টাকা। ডেইলি শপিংসহ বড় সুপার স্টোর ও মুদি দোকানের পাশাপাশি ই-কমার্স সাইট অথবা ডটকম থেকেও পাওয়া যাবে মি. নুডলসের কোরিয়ান কিমচি রামেন নুডলস।

