Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » নভেম্বর থেকে পুলিশের গায়ে নতুন ইউনিফর্ম
    Lead

    নভেম্বর থেকে পুলিশের গায়ে নতুন ইউনিফর্ম

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাঅক্টোবর ৩০, ২০২৫Updated:অক্টোবর ৩০, ২০২৫No Comments2 Mins Read

    আগামী ১৫ নভেম্বর থেকে পুলিশের গায়ে উঠছে নতুন পোশাক। আয়রন (লৌহ) ও কফি রঙের ইউনিফরম দিয়ে পুরনো পোশাককে বিদায় জানানো হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ নভেম্বর থেকে পুলিশ সদস্যদের গায়ে এই নতুন ইউনিফরম দেখা যাবে।

    বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের ডিআইজি (লজিস্টিকস) খন্দকার নাজমুল হাসান বলেন, প্রাথমিকভাবে ৭৫ হাজার ইউনিফরম তৈরির কাজ চলছে। আগামী শীতকালীন পোশাক হিসাবেই লৌহ রঙের ইউনিফরম যুক্ত হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশ সদর দপ্তর কিংবা অন্য যেকোনো ইউনিটকে এই নতুন পোশাকের দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে।

    চলতি বছরের ২০ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের পোশাকের রঙ পাল্টানোর সিদ্ধান্ত নেওয়ার ১০ মাস পর এটা কার্যকর হচ্ছে।

    শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের আমলে পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশের পোশাকে শার্টের রঙ আয়রন (লৌহ) এবং প্যান্ট বা ট্রাউজারের জন্য কফি রঙ নির্ধারণ করা হয়। গ্রীষ্ম ও শীতকালের জন্য পোশাকের দুই ধরনের সংস্করণ রাখা হবে। গ্রীষ্মে হাফ-হাতা এবং শীতে ফুল-হাতা শার্ট থাকবে।

    খন্দকার নাজমুল হাসান আরও জানান, ইউনিফরমের জন্য কিছু কাপড় পাওয়া গেছে। সেগুলোর সেলাইকাজ চলছে। নকশা ডিজাইনের কাজ আগেই সম্পন্ন করা আছে। পর্যায়ক্রমে জেলা পুলিশসহ বাহিনীর সব ইউনিটে, সবার জন্য সরবরাহ করা হবে।

    পাশাপাশি পরিবর্তন আসছে র‌্যাব ও আনসারের পোশাকেও। র‌্যাবের কালো রঙের পোশাক পাল্টে জলপাই রঙ এবং আনসারের পোশাকের রঙ হবে গোল্ডেন হুইট।

    র‌্যাবের পোশাক প্রসঙ্গে ওই কর্মকর্তা বলেন, র‌্যাব পুলিশেরই একটি ইউনিট। তবে তারা তাদের নিজস্ব প্রকিউরমেন্ট অনুসরণ করে তাদের পোশাক নির্ধারণ করেছে। আনসারের ইউনিফরম সংশ্লিষ্ট বাহিনীর জন্য নির্ধারণ করা আছে, সে বিষয়ে তারাই বলতে পারবে।

    পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী পুলিশ বাহিনীতে বর্তমানে এক লাখ ১৪ হাজার সদস্য রয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

    মে ২১, ২০২৬

    পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী

    মে ২০, ২০২৬

    পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ

    মে ২০, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ১২:৩৮)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    • পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ
    • ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
    • এ বছরের নজরুল পুরস্কার পাচ্ছেন ২ গুণীজন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version