Site icon Daily Dhaka Press

যে যে আসনে লড়বেন বিএনপির হেভিওয়েট প্রার্থীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটি এবং সাংগঠনিক টিমের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ঘোষিত তালিকা অনুযায়ী দিনাজপুর-৩ ও বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে লড়বেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বগুড়া-৬ আসনে লড়বেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস, ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়, নরসিংদী-২ ড. আব্দুল মঈন খান, ঢাকা নেত্রকোণা-৪ লুৎফুজ্জামান বাবর, সিরাজগঞ্জ-২ ইকবাল হাসান মাহমুদ টুকু, ঢাকা-২ আমান উল্লাহ আমান, কুমিল্লা-১ ড. মোশারফ হোসেন, কক্সবাজার-১ সালাহউদ্দিন আহমদ, কিশোরগঞ্জ-৪ ফজলুর রহমান, ময়মনসিংহ-১ এমরান সালেহ প্রিন্স, নোয়াখালী-১ মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-৩ বরকত উল্লাহ বুলু, লক্ষ্মীপুর-৩ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, চাঁদপুর- এহসানুল হক মিলন, ঢাকা-১৬ আমিনুল হক ও চট্টগ্রাম-৭ হুম্মাম কাদের চৌধুরী।

এছাড়া ঢাকা-১২ সাইফুল ইসলাম নিরব, ঢাকা-৬ ইশরাক, ঢাকা-১৪ সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৯ সালাহ উদ্দিন, কক্সবাজার-৪ থেকে শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১ নুরুল আমিন, চট্টগ্রাম-১৩ সরওয়ার জামাল নিজাম, ফরিদপুর-২ শামা ওবায়েদ, টাঙ্গাইল-৮ আহমেদ আজম খান।

Exit mobile version