Site icon Daily Dhaka Press

নির্বাচনের পর ব্যারাকে ফিরতে চায় সেনাবাহিনী

দেশের জনগণের মতো বাংলাদেশ সেনাবাহিনীও একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন প্রত্যাশা করছে বলে জানিয়েছেন সেনা সদর দফতরের আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (জিওসি আর্টডক) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। নির্বাচনের পর দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (৫ নভেম্বর) ঢাকা সেনানিবাসের মেস আলফায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তিনি এ কথা বলেন।

লেফটেন্যান্ট জেনারেল মাইনুর বলেন, “আমরা আশা করি নির্বাচন দেশের স্থিতিশীলতা আনবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে, এবং নির্বাচনের পর সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে।”

তিনি আরও বলেন, “আমরা গত ১৫ মাস ধরে ব্যারাকের বাইরে আছি। নির্বাচনের পরও যদি মাঠে থাকতে হয়, তাহলে তা আমাদের প্রশিক্ষণ কার্যক্রমে ব্যাঘাত ঘটাবে।”

জিওসি আর্টডক জানান, সেনাবাহিনী সরকারের ঘোষিত নির্বাচন রোডম্যাপ অনুযায়ী নির্বাচন–সংক্রান্ত প্রস্তুতি নিচ্ছে।

Exit mobile version