Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » পাইলটের ভুলে মাইলস্টোন দুর্ঘটনা : তদন্ত প্রতিবেদন
    Lead

    পাইলটের ভুলে মাইলস্টোন দুর্ঘটনা : তদন্ত প্রতিবেদন

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকানভেম্বর ৫, ২০২৫No Comments2 Mins Read

    পাইলটের উড্ডয়ন ত্রুটির জন্য রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। তদন্ত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    বুধবার (৫ নভেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। তদন্ত কমিশন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে।

    সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “দুর্ঘটনার মূল করণ ছিল পাইলটের উড্ডয়নের ত্রুটি। ট্রেনিংয়ের সময় যখন তিনি ফ্লাই করছিলেন, পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায়। এটা হচ্ছে কনক্লুশন।”

    প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ওই ঘটনায় পাইলটসহ অন্তত ৩৫ জন নিহত ও শতাধিক আহত হন। ঘটনা তদন্তে ২৭ জুলাই ৯ সদস্যের কমিটি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

    তদন্ত সম্পর্কে প্রেস সচিব বলেন, “তদন্ত কমিটি ১৫০ জনের সঙ্গে কথা বলেছে। তাদের মধ্যে এক্সপার্ট, ভুক্তভোগী আছেন, সবার সঙ্গে তারা কথা বলেছেন। তারা ১৬৮টি তথ্য উদ্ঘাটন করেন। এছাড়া ৩৩টি সুপারিশ করেছেন।”

    “প্রধান সুপারিশ, জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ার ফোর্সের সব প্রাথমিক ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে,” বলেন তিনি।

    প্রতিবেদনের বরাত দিয়ে শফিকুল আলম বলেন, “এই স্কুল রাজউকের বিল্ডিং কোডের অনুমোদনে হয়নি। বিল্ডিংয়ে ন্যূনতম তিনটি সিঁড়ি থাকার কথা ছিল, সেখানে (মাইলস্টোনের বিধ্বস্ত বিল্ডিংয়ে) ছিল একটি সিঁড়ি, মাঝ বরাবর। বিশেষজ্ঞ কমিটি বলছে, তিনটি সিঁড়ি থাকলে হতাহতের সংখ্যা আরো কম হতো।”

    প্রশিক্ষণ ঢাকার বাইরে করার সুপারিশ
    বিমানবাহিনীর প্রাথমিক প্রশিক্ষণ ঢাকার বাইরে পরিচালনার সুপারিশ করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনা তদন্তে গঠিত কমিটি।

    প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “প্রতিবেদনে প্রধান সুপারিশ হলো, জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ার ফোর্সের সব ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে। এটা সুপারিশ করা হয়েছে। প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে।”

    এয়ারপোর্ট এলাকার আশপাশে অগ্নিকাণ্ডের ঝুঁকি রোধে তদন্ত কমিটি ফোম টেন্ডার বা ফোম ফায়ার ট্রাক স্থাপনের পরামর্শ দিয়েছে বলেও জানান প্রেস সচিব। তিনি আরও বলেন, ‘বিমানবাহিনীতে বর্তমানে যুদ্ধবিমানের স্বল্পতা আছে—সে বিষয়টিও প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে।’

    গত ২১ জুলাই দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণে ব্যবহৃত একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

    এ ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জন নিহতের তথ্য পাওয়া গেছে। নিহতদের অধিকাংশই মাইলস্টোনের শিক্ষার্থী। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানটির তিনজন শিক্ষকও প্রাণ হারান।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

    মে ২১, ২০২৬

    পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী

    মে ২০, ২০২৬

    পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ

    মে ২০, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ১২:৩৭)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    • পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ
    • ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
    • এ বছরের নজরুল পুরস্কার পাচ্ছেন ২ গুণীজন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version