Site icon Daily Dhaka Press

শাহআলী মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ

‎রাজধানীর মিরপুরের শাহ আলী মার্কেটের সামনে সন্ধ্যায় ককটেল বিষ্ফোরনের ঘটনা ঘটে। তবে, ককটেল বিস্ফোরনের ঘটনাটি কাফরুল থানা পুলিশ অস্বীকার করেছে।

‎সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মিরপুরের ১০ নম্বরের পাশে শাহ আলী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।‎

‎স্থানীয় একাধিক ব্যক্তি ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মিরপুর ১০ নম্বরে শাহ আলী মার্কেটের সামনে ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার পর মার্কেটের ব্যবসায়ী ও আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে বাসিন্দারা এদিক ওদিক ছোটাছুটি শুরু করে। তবে, এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

‎এ ঘটনায় কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে কয়েক দফায় কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। বিষয়টি নিয়ে কথা হয় কাফরুল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রওশন বলেন, আমাদের থানা এলাকায় এমন ঘটনা ঘটেনি। ঘটলে আমরা খবর পেতাম।

‎তবে, এ ঘটনায় মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান বলেন, সন্ধ্যায় শাহ আলী মার্কেটের সামনে ককটেল বিষ্ফোরনের ঘটনা ঘটে। আমরা শুনে ঘটনাস্থলে এসে দেখি এটি কাফরুল থানার আওতাধীন। বিষয়টি কাফরুল থানা পুলিশকে জানানো হয়েছে।

Exit mobile version