
সারাদেশের মেডিকেল কলেজগুলোর এমবিবিএস কোর্সে ২৮০ আসন কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে গত ৩০ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের বিদ্যমান আসন নিম্নরূপভাবে পুনর্বিন্যাস করা হলো।
এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজসহ ১৪টি মেডিকেল কলেজের আসন কমানো হয়েছে এবং তিনটি মেডিকেলের আসন বাড়ানো হয়েছে।
১৪টি মেডিকেল কলেজ থেকে কমানো হয়েছে ৩৫৫টি আসন। এছাড়া তিনটি মেডিকেলে বাড়ানো হয়েছে ৭৫টি আসন।
যেসব মেডিকেল আসন কমানো হয়েছে-
ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল, রাজশাহী মেডিকেল, ময়মনসিংহ মেডিকেল, সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল ও বরিশালের শের-ই বাংলা মেডিকেল, রংপুর মেডিকেল, ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল, হবিগঞ্জ মেডিকেল, নেত্রকোনা মেডিকেল, নওগাঁ মেডিকেল, চাঁদপুর মেডিকেল ও মাগুরা মেডিকেল কলেজ।
যে তিনটি মেডিকেলের আসন বাড়ানো হয়েছে-
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, টাঙ্গাইল মেডিকেল ও পটুয়াখালী মেডিকেল কলেজ।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.