Daily Dhaka Press

শক্তিশালী ভূমিকম্প অনুভূত : বাড্ডায় হেলে পড়েছে বাড়ি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ বলে ধারণা করা হচ্ছে। এর কেন্দ্রস্থল নরসিংদীর ঘোড়াশালের নিকটবর্তী এলাকা।

আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে হ‌ওয়া এ ভূমিকম্পে তীব্র ঝাঁকুনি অনুভূত হয় ঢাকায়।

বাড্ডা লিংক রোডের হেলে পড়া বাড়ি

এদিকে তীব্র এই ভূমিকম্পে হেলে পড়েছে বাড্ডা লিংক রোডের একটা বাড়ি । ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হওয়ার পর মানুষ বাসা থেকে বের হয়ে রাস্তায় নেমে আসে। এর পর থেকে চারদিকে মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছে, রিখাটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।

Exit mobile version