
ইবি প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (২৬ নভেম্বর) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দিন খান আজহারী।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন সহ ছাত্রদলের নেতাকর্মী ও মুসুল্লিবৃন্দ।
উপাচার্য ড. নকীব নসরুল্লাহ বলেন, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ আছেন। যে নির্যাতনের মধ্যে দিয়ে বিগত ১৬ বছর তিনি কাটিয়েছেন, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসের একজন পরীক্ষীত নেত্রী তিনি৷ এখনো বাংলাদেশের মানুষের ঐক্যের প্রতীক হিসেবে আল্লাহ উনাকে বাঁচিয়ে রেখেছেন। আমরা দোয়া করি তিনি দ্রুত সুস্থতা লাভ করুন এবং এই জাতির জন্য আরো কিছু কাজ করার সুযোগ পাক। কারণ জাতির জন্য করার মতো এখনো অনেক কিছু বাকি রয়েছে। হায়াত-মউত আল্লাহর হাতে কিন্তু আমরা দোয়া করি তিনি যতদিন বেঁচে থাকেন ততদিন যেন এই জাতির কল্যাণে কাজ করে যেতে পারেন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.