Site icon Daily Dhaka Press

১৩ পুলিশ সুপারকে বদলি

বিভিন্ন জেলার ১৩ জন পুলিশ সুপারকে (এসপি) পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। তাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)সহ বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মৌলভীবাজারের পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেনকে এসবিতে, রংপুরের পুলিশ সুপার মো. আবু সাইমকে ডিএমপিতে, সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহম্মেদকে খুলনা রেঞ্জে, শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে পিবিআইতে, কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানকে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)-তে, পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে এপিবিএনে এবং সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. ফারুক হোসেনকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)-তে বদলি করা হয়েছে।

এছাড়াও নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ারকে পিবিআইতে, লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মো. আকতার হোসেনকে পিবিআইতে, কক্সবাজার জেলার পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীনকে সিআইডিতে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিমকে ডিএমপিতে, কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে এসবিতে এবং ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হককে পিবিআইতে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

Exit mobile version