Site icon Daily Dhaka Press

দুদক কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার পর এ ঘটনা ঘটে।

রমনা থানার এসআই আব্দুল কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘দুদকের প্রধান গেটের বিপরীত পাশে মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে কোনও হতাহতের ঘটনা নেই। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারে কাজ চলছে।’’

Exit mobile version