Site icon Daily Dhaka Press

স্থগিত বার্ষিক পরীক্ষা

দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় মঙ্গলবারও দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলবে শিক্ষকদের লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি। যার ফলে দ্বিতীয় দিনের মতো স্থগিত থাকছে বার্ষিক পরীক্ষা। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ঘোষিত এই কর্মসূচিতে সারাদেশের শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন বলে সংগঠনটি জানিয়েছে।

সোমবার সন্ধ্যায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আবুল কাসেম মোহাম্মদ শামছুদ্দীনের পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, মঙ্গলবার আগের মতোই পরীক্ষা বর্জনসহ লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি চলবে। আজ সারাদেশে তৃতীয় দিনের মতো সব প্রাথমিক বিদ্যালয়ে স্বতঃস্ফূর্ত পরীক্ষা বর্জন ও কর্মবিরতি পালন করা হয়েছে।

Exit mobile version