বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডনযাত্রায় সঙ্গী হতে দেশে এসে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছছেন। এর আগে বেলা ১১টা ২৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন।

