Site icon Daily Dhaka Press

সেলিমের নতুন মিউজিক ভিডিও

আনন্দলোক ডেস্ক : ভালবেসে একবার যদি শিরোনামের একটি নতুন মিউজিক ভিডিও খুব শীগ্রই চেনাসুর ইউটিউবে রিলিজ পাবে।
গানটি পূবাইলের শুটিং স্পটে চিত্রায়িত হয়েছে। গানটিতে কন্ঠ দিয়েছেন এ প্রজন্মের শিল্পী মরিয়ম। গানটিতে অভিনয় করেছেন সেলিম ও সুমা আফরোজ। রোমান্টিক ধাচের গানটি পরিচালনা করছেন মাইনুল হাসান খোকন। গানটির বিষয়ে চেনা সুরের স্বত্তাধিকার হাসান মতিউর রহমান বলেন, আশা করি গানটি দর্শকদের মনে জায়গা করে নিবে। মডেল সেলিম বলেন গানটি দিন এবং রাত মিলে দৃশ্যায়িত হয়েছে যার গল্প খুব চমৎকার হয়েছে দর্শকদের গানটি মনে জায়গা করে নিবে। মডেল সুমা আফরোজ বলেন ভিন্ন ধাঁচের গানটি সবার ভাল লাগবে কারন গানের সাথে মিউজিক ভিডিওর গল্পটা খুব সুন্দর। পরিচালক মাইনুল হাসান খোকন বলেন, গানটির ভিডিও খুব যত্ন সহকারে করছি সেলিম ও সুমা খুব ভাল অভিনয় করেছেন দর্শক মহলে গানটি প্রকাশ পেলে আশা করি দর্শকদের মনে জায়গা করে নিবে।

Exit mobile version