Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ২৪
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » নারী ফুটসাল বিশ্বকাপের প্রথম শিরোপা ব্রাজিলের
    Lead

    নারী ফুটসাল বিশ্বকাপের প্রথম শিরোপা ব্রাজিলের

    ক্রীড়া ডেস্কBy ক্রীড়া ডেস্কডিসেম্বর ৮, ২০২৫No Comments2 Mins Read

    নারী ফুটসাল বিশ্বকাপের ইতিহাসের পাতায় নাম লিখল ব্রাজিল। ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল সেলেসাও নারীরা। ফাইনালে শক্তিশালী পর্তুগালকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে তারা।

    ম্যানিলার ফিলস্পোর্টস এরেনায় গ্যালারিভর্তি দর্শকের সামনে পুরো ম্যাচজুড়েই ব্রাজিলের আধিপত্য ছিল স্পষ্ট। পর্তুগালের গোলরক্ষক আনা কাতারিনা পেরেইরা বেশ কিছু দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে রাখার আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু ব্রাজিলের চমৎকার টেকনিক, সৃজনশীলতা আর স্কোয়াডের গভীরতার সামনে শেষ পর্যন্ত টিকতে পারেনি লুইস কনসেইসাওয়ের দল। ৪০ মিনিটের লড়াই শেষে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

    ব্রাজিলের ফুটবলে ফুটসালের প্রভাব নতুন কিছু নয়। সাবেক বিশ্বসেরা তারকা রোনালদিনহো নিজেও স্বীকার করেছেন যে, তার জাদুকরী স্কিল ও ছোট জায়গায় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার ভিত্তি গড়ে দিয়েছে এই ফুটসাল। ফাইনালে ব্রাজিল নারী দলের খেলাতেও সেই ঐতিহ্যবাহী ছন্দ ও আত্মবিশ্বাসের ছাপ ছিল স্পষ্ট।

    ঐতিহাসিক এই জয়ে উচ্ছ্বসিত ব্রাজিল কোচ উইলসন সাবাইয়া। তার মতে, এই ট্রফি শুধু একটি জয় নয়, বরং এটি ব্রাজিলের স্কুল, কলেজ ও ক্লাব পর্যায়ে ফুটসালকে আরও জনপ্রিয় করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের ভালো খেলোয়াড় ও কোচ তৈরিতে ভূমিকা রাখবে।

    অন্যদিকে, হারলেও নিজেদের পারফরম্যান্স নিয়ে গর্বিত পর্তুগাল কোচ কনসেইসাও। তিনি ব্রাজিলকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘ব্রাজিল অত্যন্ত শক্তিশালী দল। তবে আমরাও পর্তুগালের সম্মান বজায় রেখেই লড়াই করেছি এবং ফাইনালে পৌঁছাতে পেরে আমরা গর্বিত।’

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ

    মে ২৩, ২০২৬

    শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

    মে ২১, ২০২৬

    পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী

    মে ২০, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (রাত ১:৩১)
    • ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • Day long Workshop “Story to Screenplay”
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version