Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ২৪
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধে অনড় সরকার
    Lead

    অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধে অনড় সরকার

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাডিসেম্বর ৮, ২০২৫No Comments2 Mins Read

    টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ বা অনিবন্ধিত মোবাইল ফোনের ব্যবহার বন্ধে আগামী ১৬ ডিসেম্বর থেকে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার’ (এনইআইআর) ব্যবস্থা কার্যকর করার সিদ্ধান্তে অটল রয়েছে সরকার।

    সরকারের লক্ষ্য, নির্বাচনের আগে অবৈধ ডিভাইসকেন্দ্রিক অপরাধ দমন, অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণ এবং রাজস্ব বৃদ্ধি। তবে সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং এনইআইআর সংস্কারের দাবিতে রোববার বিটিআরসি ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন সাধারণ মোবাইল ব্যবসায়ীরা।

    রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে ‘মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ’ (এমবিসিবি)-এর ব্যানারে শত শত ব্যবসায়ী অবস্থান নিলে তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয় এবং বিটিআরসি চেয়ারম্যানসহ কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন।

    ব্যবসায়ীদের অভিযোগ, এনইআইআর বাস্তবায়ন হলে লাখো ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন এবং একটি বিশেষ সিন্ডিকেট লাভবান হবে। তাদের দাবি, বিদ্যমান কর কাঠামোর কারণে ২০ হাজার টাকার একটি ফোনে প্রায় ৫৭ শতাংশ ভ্যাট যুক্ত হয়ে দাম ৫০ হাজার টাকা ছাড়িয়ে যাচ্ছে, যা সাধারণ শিক্ষার্থী ও যুবকদের নাগালের বাইরে। তাই তারা সিন্ডিকেট প্রথা বাতিল, এনইআইআর সংস্কার এবং আমদানির সুযোগ উন্মুক্ত করার দাবি জানান।

    উদ্ভূত পরিস্থিতিতে রোববার রাতে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন। তিনি আশ্বাস দেন যে, এনইআইআর-সংক্রান্ত জটিলতা নিরসনে অর্থ উপদেষ্টা, এনবিআর চেয়ারম্যান, বাণিজ্য সচিব এবং মোবাইল ফোন সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতিনিধিদের নিয়ে শিগগিরই একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলনরত ব্যবসায়ীরা সোমবার পর্যন্ত তাদের অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন।

    অন্যদিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি জানান, দেশে সংঘটিত ডিজিটাল প্রতারণার ৭৩ শতাংশই অবৈধ স্মার্টফোন ব্যবহার করে করা হয়।

    এই অপরাধচক্র ভাঙতে এবং নির্বাচনের আগে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ১৬ ডিসেম্বর থেকেই এনইআইআর চালু করতে বদ্ধপরিকর। তার দাবি, মোবাইল ফোন চোরাচালান চক্রের স্বার্থে আঘাত লাগায় একটি গোষ্ঠী সরকারের এই উদ্যোগে বাধা দেওয়ার চেষ্টা করছে।

    এদিকে অনিবন্ধিত ফোন বন্ধ হয়ে যাওয়ার আতঙ্কে এবং ভবিষ্যতে দাম বাড়ার আশঙ্কায় ক্রেতারা এখন মোবাইল ফোনের দোকানগুলোতে ভিড় করছেন। সরকারের আইসিটি বিভাগ অবশ্য আশ্বস্ত করেছে যে, ১৬ ডিসেম্বর চালুর আগ মুহূর্ত পর্যন্ত দেশের নেটওয়ার্কে সচল থাকা সব ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে। এছাড়া বিদেশ থেকে আনা ফোন পরবর্তীতে অনলাইনে নিবন্ধনের সুযোগও রাখা হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

    মে ২১, ২০২৬

    পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী

    মে ২০, ২০২৬

    পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ

    মে ২০, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (রাত ১:২৯)
    • ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • Day long Workshop “Story to Screenplay”
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version