
এক দফা দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। আলোচনা সাপেক্ষে পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত ঠিক করার কথাও বলছেন শিক্ষার্থীরা। সোমবার (৮ ডিসেম্বর) সরেজমিনে দেখা গেছে, শিক্ষা ভবনের পেছনের অংশে সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে কর্মসূচি পালন করছেন দেড় থেকে দুইশ শিক্ষার্থী। তারা স্লোগানে স্লোগানে তাদের দাবির কথা তুলে ধরছেন।
শিক্ষার্থীরা বলছেন, আলোচনা সাপেক্ষে তারা পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত নেবেন। তবে দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী নূর নবী ইসলাম বলেন, অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। রাতেও আমরা এখানে অবস্থান করেছি। সরকারের সিদ্ধান্ত না পেলে আন্দোলন চালিয়ে যাব। আমরা ওপর থেকে সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত সরছি না।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.