Site icon Daily Dhaka Press

২০ দল নিয়ে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের জাতীয় পার্টি (জাপা) ও আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি (জেপি) নেতৃত্বে ২০ দলের জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) আত্মপ্রকাশ করেছে।

সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানের ইমানুয়েল পার্টি সেন্টারে সংবাদ সম্মেলনে নতুন জোটের পরিচয় তুলে ধরা হয়।

জোটে অন্তর্ভুক্ত অন্যান্য দলগুলো হলো- জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় ইসলামিক মহাজোট, জাতীয় সংস্কার জোট, বাংলাদেশ লেবারপার্টি, স্বাধীন পার্টি, জাতীয় স্বাধীনতা পার্টি, বাংলাদেশ মানবাধিকার পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল, বাংলাদেশ জনকল্যাণ পার্টি, অ্যাপ্লায়েড ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি এবং বাংলাদেশ জাতীয় লীগ।

Exit mobile version