Site icon Daily Dhaka Press

ভোট দিতে প্রবাসী নিবন্ধন ৫ লাখ ৯২ হাজার ছাড়াল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য “পোস্টাল ভোট বিডি” অ্যাপে নিবন্ধন ছাড়িয়েছে ৫ লাখ ৯২ হাজার।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ইসির ওয়েব সাইট (https://portal.ocv.gov.bd/report/by-country) থেকে বিষয়টি জানা গেছে।

ইসি কর্মকর্তা জানান, গত ১৯ নভেম্বর থেকে বিভিন্ন দেশে বসবাসকারীদের নিবন্ধন শুরু হয়েছে, চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে ভোটের কাজে নিয়োজিত সরকারি কর্মকর্তা কর্মচারী থাকা ব্যক্তিদের নিবন্ধন কার্যক্রম আর আইনি হেফাজতে থাকা ভোটারদের নিবন্ধন কার্যক্রম চলবে ২১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত।

যে সকল দেশে নিবন্ধন চলছে, সেগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র ইত্যাদি। মোট নিবন্ধন করেছেন (সকাল ১০ টা পর্যন্ত) ৫ লাখ ৭৫ হাজার ২২১ জন। যা প্রতি মুহূর্তে বাড়ছে।

ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

Exit mobile version