
জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর নানা চড়াই-উৎরাই পেরিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে মাঠ প্রশাসন। আইনশৃঙ্খলা বাহিনীতেও চলছে পরিবর্তন।
নির্বাচনের তফসিল ঘোষণার পর কমিশনের (ইসি) পূর্বানুমতি ছাড়া কোনো নির্বাচন কর্মকর্তা কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে বদলি না করতে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এর আগে নির্বাচন কমিশন থেকে নির্দেশনার জন্য মন্ত্রিপরিষদ সচিবকে আধা সরকারি পত্র (ডিও লেটার) পাঠানো হয়।
তফসিল ঘোষণার পর থেকেই প্রশাসনে বড় ধরনের রদবদলের প্রস্তুতি চলছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে এক্ষেত্রে নির্বাচন কমিশনের পূর্বানুমোদন প্রয়োজন হবে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.