Site icon Daily Dhaka Press

২০২৬ সালে স্কুলে মোট ছুটি ৬৪ দিন

২০২৬ সালের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এবার ছুটি রাখা হয়েছে মোট ৬৪ দিন। ছুটি গণনায় সাপ্তাহিক বন্ধ যুক্ত করে মোট ছুটির দিন দেখানো হয়েছে। বিশেষ করে আসন্ন রোজার ছুটিতে গত বছরের তুলনায় ১৭ থেকে ১৮ দিন কমানো হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-১ শাখা থেকে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা প্রকাশ করা হয়।

তালিকা পর্যালোচনায় দেখা যায়, ২০২৬ সালে স্কুলে মোট ছুটি দেখানো হয়েছে ৬৪ দিন। তবে এই ছুটি গণনা করা হয়েছে সাপ্তাহিক বন্ধ– শুক্র ও শনিবারসহ। অর্থাৎ, সাপ্তাহিক বন্ধ যুক্ত করেই মোট ছুটির সংখ্যা নির্ধারণ করা হয়েছে।

Exit mobile version