
আপসহীন নেতৃত্ব, দৃঢ়তা আর আত্মত্যাগের দৃষ্টান্ত রেখে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) হতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ওইদিন ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদার জানাজার আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ আরও জানান, বুধবার ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে তার স্বামী ও বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হতে পারে।
উল্লেখ্য, আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮০ বছর।
খালেদা জিয়ার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারের স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। এ ছাড়া, বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.