Site icon Daily Dhaka Press

ভাঙল তাহসান-রোজার সংসার

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে এক বছর পূর্ণ হতেই এই তারকার ঘর ভাঙার খবর এলো। বিষয়টি তাহসান নিজেই নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন গুঞ্জন চলার পর বিচ্ছেদের বিষয়টি স্বীকার করে তাহসান জানান, গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই তারা আলাদা থাকছেন। ব্যক্তিগত জীবন নিয়ে জনসম্মুখে কথা বলতে না চাইলেও উদ্ভূত পরিস্থিতির কারণে মুখ খুলতে বাধ্য হয়েছেন তিনি।

তাহসান বলেন, খবরটি সত্য। আমরা এখন আর একসঙ্গে নেই। সঠিক সময় এলে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Exit mobile version