
দেশের ইসলামি ব্যাংকিং খাত এখনো জনগণের আস্থা ধরে রাখতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, সুশাসনের ঘাটতির সুযোগ নিয়ে একটি গোষ্ঠী অতীতে এই খাতে লুটপাট চালালেও আমানতকারীদের আস্থা টিকে আছে, যার প্রমাণ হিসেবে গত এক বছরে সবচেয়ে বেশি আমানত এসেছে ইসলামি ব্যাংকগুলোতে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনের অডিটোরিয়ামে আয়োজিত আন্তর্জাতিক ইসলামি ফাইন্যান্স ও ব্যাংকিং কনফারেন্সের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গভর্নর। সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.