Site icon Daily Dhaka Press

ঢাকা ও ময়মনসিংহে মি: ডি.আই.ওয়াই এর উদ্বোধন

জীবনশৈলী ডেস্ক :১৫ জানুয়ারি ২০২৬ মালয়েশিয়ার শীর্ষস্থানীয় হোম ইমপ্রুভমেন্ট ব্র্যান্ড মি:ডি আই ওয়াই বাংলাদেশের বাজারে আরো নতুন দুটি স্টোর উদ্বোধন করেছে। নতুন আউটলেট দুটি হচ্ছে ঢাকার ৬২-রামপুরা হাজীপাড়া ডিআইটি রোড ও ময়মনসিংহের ২১ সাহেব আলী রোড, নতুন বাজার।
উদ্বোধনী অনুষ্ঠানে মিডিয়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতি অনুষ্ঠানের উৎসবমুখর পরিবেশকে আরও বর্ণিল করে তোলে। তারা মি: ডি আই ওয়াই বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে স্টোরটিগুলো উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মি: ডি আই ওয়াই বাংলাদেশের হেড অব অপারেশনস সৈয়দ নূর আনোয়ার,মার্কেটিং ম্যানেজার মোঃ রাহাত নবি, ফাইন্যান্স ম্যানেজার মোহাম্মদ নাসিম আহমেদ, ইমপোর্ট ম্যানেজার মো. মাসুদুর রহমান, এবং হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ নাজির হোসেন।
নতুন স্টোরগুলোতে রয়েছে ১০টি প্রধান ক্যাটাগরির ১০,০০০-এর বেশি পণ্য, যার মধ্যে রয়েছে গৃহস্থালি সামগ্রী, হার্ডওয়্যার, ইলেকট্রনিক্স, অটোমোটিভ এক্সেসরিজ, ফার্নিশিং, স্টেশনারি, খেলাধুলা ও খেলনা সামগ্রী, উপহার, কম্পিউটার ও মোবাইল এক্সেসরিজ এবং গয়না ও কসমেটিক্স। এতে করে পরিবারের প্রতিটি সদস্যের জন্য কিছু না কিছু প্রোডাক্ট দিয়ে এক সম্পূর্ণ শপিং অভিজ্ঞতা নিশ্চিত করছে মি: ডি আই ওয়াই বাংলাদেশ ।

Exit mobile version