
জামায়াত ইসলামীর নির্বাচনের প্রচারণার দিকে ইঙ্গিত করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ। সবকিছুর মালিক আল্লাহ, কিন্তু কেউ কেউ জান্নাতের কথা বলে ভোট চাচ্ছে। নির্বাচনের আগেই তারা ঠকাচ্ছে, নির্বাচনের পরে তারা কি করবে সবাই বুঝে গেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এর আগে সভা থেকে এক কর্মীকে মঞ্চে ডেকে নিয়ে তার কাছ থেকে ওমরার অভিজ্ঞতা শুনে তাকে পাশে নিয়েই কথা বলতে থাকেন বিএনপির চেয়ারম্যান।
তারেক রহমান বলেন, এখন আমি আপনাদের সামনে একটি প্রশ্ন করতে চাই, এখানে কারা (মাঠে উপস্থিত) ওমরা বা হজ করে এসেছেন, হাত তোলেন।
তখন মাঠে উপস্থিত একাধিক ব্যক্তি হাত তোলেন। তার মধ্যে থেকে একজনকে মঞ্চে আনা হয় এবং তারেক রহমান তাকে জিজ্ঞাসা করেন- আপনি কাবা শরীফে গেছেন? কাবা শরীফের মালিক কে? তখন ওই ব্যক্তি বলেন, আল্লাহ, আল্লাহ।
তারেক রহমান বলেন, আপনারা সবাই সাক্ষী দিলেন- দোজখ, বেহেশতের মালিক আল্লাহ। এই পৃথিবী, কাবার মালিক আল্লাহ। আরে ভাই যেটার মালিক আল্লাহ, সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগেই একটি দল এই দেবো, ওই দেবো বলছে, টিকিট দেবো বলছে না?
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.