ডিডিপি ডেস্ক: কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও দানবীর আলহাজ্ব আবু তাহের মিয়া ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক তিনটার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আলহাজ্ব আবু তাহের মিয়া কিশোরগঞ্জ পৌরসভার সাবেক দুইবারের নির্বাচিত সফল মেয়র ছিলেন। তিনি কিশোরগঞ্জ ব্যবসায়ী মালিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। তিনি এলাকার বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা।
জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘদিন
তিনি ব্যবসা-বাণিজ্য ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তাঁর মানবিকতা ও দানশীলতার কারণে এলাকাবাসীর কাছে তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় ও জনপ্রিয়।
মরহুমের ছোট মেয়ে ডা. ফারজানা তাহের মুনমুন সাবেক ডেপুটি সিভিল সার্জন এবং বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত রয়েছেন।
তাঁর ইন্তেকালে কিশোরগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।
মরহুমের জানাজা আজ বাদ এশা কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.