নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন অতীতের অনেক নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনের মাঠের পরিবেশ অত্যন্ত চমৎকার। রাজনৈতিক দলগুলোর শঙ্কা থাকলেও কমিশন কোনো শঙ্কা প্রকাশ করছে না। উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশনার।
তিনি বলেন, নির্বাচনী দায়িত্বে থাকা রিটার্নিং বা সহকারী রিটার্নিং অফিসাররা কোনো পক্ষ নিতে পারবেন না। তারা কেবল জনগণকে উদ্বুদ্ধ করবেন। তবে সরকারি কর্মকর্তারা যদি অন্য কোনো প্রচারণায় অংশ নেন, সে বিষয়ে আমি মন্তব্য করব না। তবে কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে।

