
জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,জাবি, সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে বর্তমানে অবস্থানরত বেশ কিছু শিক্ষার্থী তাদের অফিসিয়াল হল বরাদ্দের বাইরে অন্য হলে অবস্থান করছে, যার ফলে হল ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রমে বিভিন্ন জটিলতা সৃষ্টি হচ্ছে। উক্ত প্রেক্ষাপটে, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমানে যে হলে শিক্ষার্থীরা বাস্তবে অবস্থান করছে, সেই হলে তাদের অফিসিয়াল হল বরাদ্দ সমন্বয়ের জন্য একটি এককালীন "বিশেষ স্থানান্তর উইন্ডো (One-time Adjustment)" খোলা হয়েছে। গতকাল ২৬ জানুয়ারি, ২০২৬ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত-ড. এ বি এম আজিজুর রহমান এক বিজ্ঞাপ্তেতে এ তথ্য জানানো হয়।
বিশেষ স্থানান্তর উইন্ডোর আওতায় করণীয়:
১. শিক্ষার্থীরা বর্তমানে যে হলে বাস্তবে অবস্থান করছে, তারা উল্লিখিত সময়সীমার মধ্যে এতসঙ্গে সংযুক্ত ফরমে (স্ক্যান QR Code) সংশ্লিষ্ট হল অফিসে বরাদ্দ স্থানান্তরের জন্য আবেদন করবে;
২. আবেদনসমূহ সংশ্লিষ্ট হল প্রভোস্ট কর্তৃক বাস্তব অবস্থান যাচাই সাপেক্ষে প্রশাসনিক অনুমোদনের জন্য প্রেরিত হবে;
৩. এই প্রক্রিয়া শুধুমাত্র একবারের জন্য প্রযোজ্য বলে গণ্য হবে:
৪. এই প্রক্রিয়া শুধুমাত্র ৫০তম, ৫১তম এবং ৫২তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে;
৫. আবেদনের সময়সীমা: ১৭-০২-২০২৬ তারিখ।
উল্লেখ্য যে, ভবিষ্যতে হল বরাদ্দ সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান নীতিমালা কঠোরভাবে অনুসরণ করা হবে। সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে যথাযথভাবে আবেদন করার জন্য অনুরোধ করা হলো।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.