
উত্তরবঙ্গ সফর শেষে রাজধানীতে ফেরার পথে বগুড়ার শাজাহানপুরে সংক্ষিপ্ত পথসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি তো ঘরের সন্তান, আবার আসবো। আপনারা দোয়া করবেন।
দুপুর ১টার দিকে শাজাহানপুর উপজেলার মাঝিঁড়া বন্দরে তার গাড়িবহর থামিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি। এ সময় বগুড়া-৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোর্শেদ মিলটনের পক্ষে ভোট চেয়ে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তারেক রহমান।
তিনি বলেন, এলাকার উন্নয়ন চাইলে ধানের শীষে ভোট দিতে হবে। আপনাদের সব ন্যায্য দাবি পূরণ করা হবে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.