ভূমিকম্পে ফের কেঁপে উঠলো বাংলাদেশ। রোববার ভোরে ভূমিকম্পটি দেশের অভ্যন্তরে সিলেটে আঘাত হেনেছে। তবে এতে এখন পর্যন্ত হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
ভূমিকম্প সনাক্তকারী সংস্থাগুলো বলছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.০, যাকে ‘মৃদু ভূমিকম্প’ হিসেবে ধরা হয়।
ভারতের ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি (এনসিএস) ভূমিকম্পটি সনাক্ত করেছে। সংস্থাটি বলছে, স্থানীয় সময় ভোর ৪টা ২ মিনিট ৩২ সেকেন্ডে ভূমিকম্পটি উৎপত্তি হয়।
এনসিএস আরও বলছে, ভূমিকম্পের উৎপত্তির অবস্থান অক্ষাংশ ২৪.৮৫ ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ ৯২.০৭ ডিগ্রি পূর্বে, যা বাংলাদেশের ভেতরে পড়েছে।
সংস্থাটি এও জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের তুলনামূলকভাবে অগভীর গভীরতায় প্রায় ২০ কিলোমিটার বা ১২ মাইল।

