
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,জাবি ১ ফেব্রুয়ারী, ২০২৬।বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মজীবী নারীদের অবমাননার প্রতিবাদে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বটতলায় এসে শেষ হয়।
মিছিল শেষে বটতলায় সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।এসময় সমাবেশে বক্তব্যে রাখেন শিক্ষার্থীরা।জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি নাদিয়া রহমান অন্বেষা বলেন, আমরা গতকাল থেকে দেখছি গতকাল থেকে সোস্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট এবং কাউন্টার পোস্ট। ডক্টর শফিককে ডিফেন্স করার জন্য একদল উলঙ্গ ভাবে নেমেছে। ৫ আগস্টের পর থেকে নারীকে যেভাবে বেশ্যাকরণের চেষ্টা করা হয়েছে তার প্রতিবাদে শিক্ষার্থীরা আজ এই প্রতিবাদে রাস্তায় নেমেছে।
বিশ্ববিদ্যালয়ের ৪৮ ব্যাচের শিক্ষার্থী ফারিয়া জামান নিকি বলেন, আমাদের দুভার্গ্য যে নারীদেরকে নিয়ে এই ধরনের অবমাননাকর বক্তব্য দেওয়ার পরেও বহাল তবিয়তে রাজনীতি করছে। আমরা এই ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানাই।
বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সংগঠক সোহাগী সামিয়া বলেন, বাংলাদেশে ৫১ শতাংশ নারী। যেই দল নারীদের বেশ্যা করে তারা কীভাবে নির্বাচন করার অধিকার রাখে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেসকল শিবিরের নেতারা জামাতের সিলসিলায় কথা বলেন আমরা তাদের বিরুদ্ধেও ঝাড়ু নিয়ে নামব। ঝাড়ু মিছিল সবে মাত্র শুরু।
এসময় অন্যান্যদের মধ্যে ছাত্রদলের নেতাকর্মী ও ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.