Site icon Daily Dhaka Press

রমজানে অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের নতুন সময়সূচি

রমজানে অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের নতুন করে সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক। রমজান মাসে অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান চলবে সকাল ৯.৩০ থেকে ৪টা পর্যন্ত।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক থেকে এ সম্পর্কিত একটি সার্কুলার জারি করে সকল অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, অফিস শুরু হবে ৯.৩০টায়।

শেষ হবে ৪টায়। এর মধ্যে বেলা ১.১৫ থেকে ১.৩০ পর্যন্ত যোহরের নামাজের সময়। আর শুক্র ও শনিবার দুইদিন সাপ্তাহিক ছুটির দিন।

Exit mobile version