
জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের পর সংসদীয় দলের সভা আহ্বান করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপি। এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি জানান, মঙ্গলবার শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পর বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের এই সভা অনুষ্ঠিত হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদীয় দলের সভায় সংসদ নেতা নির্বাচন করা হবে।
সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, ইনশাল্লাহ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার রাতে নির্বাচন কমিশন ২৯৯ আসনের মধ্যে ২৯৭টি আসনের বিজয়ীদের গেজেট প্রকাশ করে।
তাদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
সংসদ সদস্যদের শপথ শেষে বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.