
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলেই শপথ নিতে যাচ্ছে নতুন মন্ত্রিপরিষদ। এবারের মন্ত্রিসভা ৫০ সদস্যের হতে পারে বলে জানা গেছে। এর মধ্যে পূর্ণমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সংখ্যা সমান সমান হতে পারে।
সচিবালয় সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে আনা–নেওয়ার জন্য ৪৯টি গাড়ি পাঠাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্যে ২৫ পূর্ণমন্ত্রী এবং ২৪ প্রতিমন্ত্রী হতে পারেন বলে জানা গেছে।"
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.