Site icon Daily Dhaka Press

সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী ইসলামাবাদ

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এক বার্তায় ইসহাক দার মন্ত্রিসভা গঠন এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালনে তারেক রহমানের সাফল্য কামনা করেন।

ইসহাক দার বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে—এ বিষয়ে তিনি আত্মবিশ্বাসী।

তিনি আরও জানান, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ এবং বাংলাদেশ–পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে ইসলামাবাদ আগ্রহী। এ লক্ষ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পৃক্ততার প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি।

Exit mobile version