Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ১০
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
    Lead

    পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

    ক্রীড়া প্রতিবেদক, ঢাকাBy ক্রীড়া প্রতিবেদক, ঢাকাফেব্রুয়ারি ২০, ২০২৬No Comments1 Min Read

    টি-টোয়েন্টিতে ১১০ রান সাধারণত নিরাপদ স্কোর নয়। কিন্তু ব্যাংককে সে রানকেই বড় পুঁজি বানিয়ে পাকিস্তান নারী ‘এ’ দলকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। ৫৪ রানের জয়ে এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে ফাহিমা খাতুনের নেতৃত্বাধীন দল।

    টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১১০ রান তোলে বাংলাদেশ। ইনিংসের বড় ভরসা ছিলেন অধিনায়ক ফাহিমা খাতুন। ৩২ বলে ৫টি চার হাঁকিয়ে অপরাজিত ৪০ রান করেন তিনি।

    দলের অন্য কেউ ২০ রানের গণ্ডি পেরোতে না পারলেও ফাহিমা একপ্রান্ত ধরে রেখে সংগ্রহকে তিন অঙ্কে নিয়ে যান। শারমিন সুলতানা করেন ২০ বলে ১৫ রান, শামীমা সুলতানা যোগ করেন ১৩। পাকিস্তানের হয়ে হাফসা নেন ২ উইকেট।

    ছোট লক্ষ্য তাড়া করতে নেমেই চাপে পড়ে পাকিস্তান। প্রথম ছয় ওভারে মাত্র ২১ রান তুলতে গিয়ে হারায় দুই উইকেট। পাওয়ার প্লের পর আক্রমণে এসে অধিনায়ক ফাহিমা ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। নিজের প্রথম দুই ওভারে মাত্র ৪ রান দিয়ে নেন দুই উইকেট। এর মাঝে একটি রানআউটও যোগ হয় পাকিস্তানের বিপর্যয়ে।

    ৩০ রানে ৫ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। শেষ পর্যন্ত ১৬.৪ ওভারে মাত্র ৫৬ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। বাংলাদেশের বোলারদের মধ্যে সানজিদা আক্তার ৩.৪ ওভারে ৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ছিলেন সবচেয়ে সফল। ফাহিমা নেন ২ উইকেট।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা

    মে ৭, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ” নিয়ে এসেছে স্কিন ক্যাফে

    মে ৭, ২০২৬

    বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ

    মে ৭, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (দুপুর ২:০৯)
    • ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা
    • বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ” নিয়ে এসেছে স্কিন ক্যাফে
    • বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ
    • ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা’র মামলার রায় ১০ জুন
    • পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version