
নিউইয়র্ক সিটির ম্যানহাটনে বিক্ষোভকারীরা একটি সংক্ষিপ্ত সমাবেশের পর শহরের রাস্তায় শান্তিপূর্ণ মিছিল করেন। ‘হ্যান্ডস অফ ইরান নাউ’ (ইরান থেকে হাত সরাও) স্লোগান দিতে দিতে তারা ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলেও।
লস অ্যাঞ্জেলসে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে ‘নো ওয়ার অন ইরান’ (ইরানে যুদ্ধ নয়) স্লোগান দেন এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা বন্ধের দাবি জানান।
একই ধরনের প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে শিকাগো, পোর্টল্যান্ড এবং ম্যাডিসনেও। শহরগুলোতে শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশে অংশ নিয়ে বিক্ষোভকারীরা যুদ্ধবিরোধী অবস্থান তুলে ধরেন।
যুদ্ধ ও দখলবিরোধী সংগঠন ‘অ্যানসার কোয়ালিশন’ সপ্তাহান্তে সামাজিক মাধ্যমে ঘোষণা দেয়, সোমবার হবে ‘স্টপ দ্যা ওয়ার ইন ইরান’ শিরোনামে জাতীয় বিক্ষোভ দিবস। এতে অংশ নিতে সবাইকে উদাত্য আহ্বান জানানো হয়।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.