Site icon Daily Dhaka Press

আন্দোলনরত আমানতকারীদের ওপর জলকামান নিক্ষেপ

আমানতের অর্থ ফেরতের দাবিতে আন্দোলনে নামা কয়েকটি ইসলামী ধারার ব্যাংকের আমানতকারীরা বৃহস্পতিবার (০৫ মার্চ) রাজধানীর শাপলা চত্বর এলাকায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। এক পর্যায়ে তারা সড়ক অবরোধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী জলকামান ব্যবহার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে বাংলাদেশ ব্যাংক–এর প্রধান ফটকের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শুরু করেন আমানতকারীরা। সেখানে তারা বিভিন্ন স্লোগান দেন এবং আমানতের অর্থ দ্রুত ফেরতের দাবি জানান। পরে বিক্ষোভকারীরা শাপলা চত্বরের প্রধান সড়কে অবস্থান নিলে পুলিশ জলকামান ব্যবহার করে তাদের সরিয়ে দেয়।

আন্দোলনকারীরা জানান, একীভূত করার সিদ্ধান্ত নেওয়া পাঁচটি ব্যাংকের আমানতকারীরা দীর্ঘদিন ধরে তাদের আমানতের অর্থ তুলতে পারছেন না। ব্যাংকগুলো হলো ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। এসব ব্যাংক একীভূত করে একটি সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

Exit mobile version