জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৬ সেশনের কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহআলম ও সাধারণ সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাজীব রায়হান নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার বার (১০ মার্চ) দুপুর ২টায় প্রধান নির্বাচন কমিশনার ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.নাহিদ আখতারনির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। পরে বেলা ১টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলে।
কার্যকরী পরিষদের অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি পদে মো:রাসেল মাহমুদ (দৈনিক ইত্তেফাক), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মুশফিকুর রিজন(দৈনিক আজকের পত্রিকা ), কোষাধ্যক্ষ পদে সৈকত ইসলাম (এশিয়া পোস্ট) এবং দপ্তর ও প্রকাশনা সম্পাদক পদে আাতাউর রহমান (দৈনিক নয়া দিগন্ত )। এছাড়া কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- মোঃ মেহেদী হাসান(দৈনিক শিক্ষা ডট কম)ফারুক হোসেন(দি ডেইলি সান) মো: রাকিব হাসান প্রান্ত(দ্যি ঢাকা ডায়েরি)
নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ড.সাহাদাত হোসেনএবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আবু সাইদ মো.মুনতাকিমুল বারী চৌধুরী।

