Daily Dhaka Press

তিতুমীর কলেজে সিরাজগঞ্জের শিক্ষার্থীদের মিলনমেলা, দোয়া ও ইফতার

রাজধানীর তিতুমীর সরকারি কলেজে সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এম আকবর আলী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশের শিক্ষাব্যবস্থার মধ্যে সিরাজগঞ্জ জেলার শিক্ষা ব্যবস্থার মান অনেক উন্নত। দেশের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তিতুমীর সরকারি কলেজে পড়াশোনা করে নিজেদের আরও যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ঢাকা কাস্টমস সেক্রেটারি শাহীন মাহমুদ, তিতুমীর কলেজের সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের বর্তমান সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ সোহেল রানা, কবি ও সাংবাদিক ওমর ফারুক প্রমুখ।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, ইফতার কমিটির আহ্বায়ক ও তিতুমীর কলেজস্থ সিরাজগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদের আহ্বায় মোঃ মিজানুর রহমান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব জুবায়ের হোসেন।

Exit mobile version