Site icon Daily Dhaka Press

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

ডিডিপি ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের উন্নত চিকিৎসার জন্য তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন মির্জা আব্বাসের ভাগিনা ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্য। এ সময় তিনি পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়ার আবেদন করেছেন।

মির্জা আব্বাসের সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস ও বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস রয়েছেন।

গত কয়েক দিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন মির্জা আব্বাস। বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত হয়।

Exit mobile version