Site icon Daily Dhaka Press

ঈদ পরবর্তী আরও ৩ দিনের ছুটির আমেজে ঢাকায় ফেরার চাপ কম

নিজস্ব প্রতিবেদক: ঈদের ছুটি কাটিয়ে পরিপূর্ণভাবে অফিস আদালত খুলে গেলেও সেখানে যোগদানের কর্মী সংখ্যা কম। কেউ কেউ ২৪ ‍ও ২৫ মার্চ অগ্রিম ছুটি নিয়ে রেখেছেন এবং কিছু বেসরকারী প্রতিষ্ঠান একেবারে আগামী শনিবার অথবা রোববারে খুলবে। যার ফলে এই দুইদিনের কর্মদিবেসে কর্মীদের উপস্থিত সংখা কম।

ঢাকার বিভিন্ন বাস স্টেশন এবং ট্রেন স্টেশন ঘুরে দেখা গেছে উল্টো চিত্র। অর্থাৎ ঢাকার বাইরে থেকে ঢাকায় ফেরার চেয়ে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার যাত্রীর সংখ্যা বেশি। আগামী তিনদিনের ছুটি উপভোগ করতে এখনো ঢাকা ছাড়ছে প্রচুর মানুষ।

ঈদের সাত দিনের ছুটি শেষে গতকাল ও আজ অফিস করেই আগামীকাল থেকে শুরু হচ্ছে আরও তিন দিনের নতুন ছুটি। যারা দীর্ঘ ঈদের ছুটিতে বাড়ি যেতে পারেননি, তারা এই সুযোগে পরিবারের সঙ্গে সময় কাটাতে ঢাকা ছাড়ছেন। আবার গত সাত দিন গ্রামে কাটিয়ে ঢাকায় ফিরে মাত্র দুদিন অফিস করেই অনেকে ফের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন।

Exit mobile version