
বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, “ইরানিদের লক্ষ্য করে অবৈধ, কাপুরুষোচিত এবং অপরাধমূলক যুদ্ধের জন্য শত্রুপক্ষ ইতোমধ্যে তর্কাতীত, ঐতিহাসিক এবং বিধ্বংসী পরাজয় ভোগ করা শুরু করেছে। ইরান বড় বিজয় অর্জন করেছে।”
এদিকে একই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। যুদ্ধবিরতির ঘোষণার পর গতকাল মঙ্গলবার টেলিফোনে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, “এটা (আমাদের) সম্পূর্ণ এবং সর্বাত্মক বিজয়… একদম শতভাগ। এ ব্যাপারে আর কোনো প্রশ্ন নেই।”
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরুর এক সপ্তাহ পর পাকিস্তানকে মধ্যস্ততাকারীর ভূমিকায় আসার আহ্বান জানান প্রেসিডেন্ট ট্রাম্প। মার্চের ইরানকে ১৫ পয়েন্টের একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছিলেন প্রেসিডেন্ট; ইরান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে পরে তিনি সেটির একটি সংশোধিত সংস্করণ পাঠান। সেখানে ৪৫ দিনের যুদ্ধবিরতির উল্লেখ ছিল।
ওয়াশিংটন ও তেহরানের এ যুদ্ধবিরতির ঘোষণা বিশ্বজুড়ে বড় ধরনের স্বস্তি হয়ে এসেছে; তেলের দাম অনেক দিন পর ১০০ ডলারের নিচে নেমে যায়, দেশে দেশে শেয়ার বাজারগুলোতেও দেখা যায় চাঙাভাব।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.