নিজস্ব প্রতিবেদক : “নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার” এই থিমকে সামনে আজ ৮ এপ্রিল ২০২৬ নানা কর্মসূচির মাধ্যমে দেশ্যাপী উদযাপিত হচ্ছে বাংলাদেশ স্কাউটস দিবস-২০২৬। দিবসের প্রারম্ভে বাংলাদেশ স্কাউটস এর জাতীয় সদর দফতর, কাকরাইল, ঢাকার প্রাঙ্গণে কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউটদের অংশগ্রহণের সকাল: ০৮.০০ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশ স্কাউটস এর অর্ন্তবর্তীকালীন জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় জনাব আবদুল খালেক, স্কাউট পতাকা উত্তোলন করেন বাংলাদেশ স্কাউটস এর অর্ন্তবর্তীকালীন জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ, পরিচালক (মাধ্যমিক) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ঢাকা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রীর একান্ত সচিব প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহামুদ সোহেল।
পতাকা উত্তোলন শেষে বেলুন ও কবুতর অবমুক্ত করে প্রধান অতিথি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। অতপর স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস এর নিবার্হী পরিচালক জনাব মোঃ শামসুল হক। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন সুন্দর বাংলাদেশ গড়তে স্কাউটিংয়ের কোনো বিকল্প নেই। স্কাউটিং তরুণ প্রজন্মকে দেশপ্রেমিক, সৎ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলে। সরকার শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি পর্যায়ে স্কাউটিং কার্যক্রম ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। তিনি আরও উল্লেখ করেন যে ছাত্র-ছাত্রীদের কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে স্কাউটিং এর মতো সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে মানবিক মূল্যবোধ অর্জন করতে হবে।
বাংলাদেশ স্কাউটস দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর প্রফেশনাল স্কাউট এক্সিকিউটিভবৃন্দ, ইউনিট লিডারবৃন্দ, বিভিন্ন ইউনিটের কাব স্কাউট, স্কাউট, রোভার স্কাউটবৃন্দ। “নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার” এই থিম নিয়ে দিবসটি উদযাপন উপলক্ষে সকালে জাতীয় স্কাউট ভবন, আঞ্চলিক স্কাউটস, জেলা, উপজেলা ও ইউনিট পর্যায়গুলোতে জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলন, আনন্দ র্যালি, আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া সারা দেশের স্কাউট ইউনিটগুলো গাছ লাগানো ও পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে দিনটি উদযাপন করে। দেশব্যাপী উপজেলা, জেলা ও আঞ্চলিক কার্যালয়, প্রশিক্ষণ কেন্দ্রে পতাকা উত্তোলন সহ স্কাউটদের জন্য সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, স্মারক গ্রন্থ প্রকাশ, ডকুমেন্টরী প্রদর্শন, বেতার ও ইলেক্ট্রনিক মিডিয়ায় টক শো আয়োজন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

