নিজস্ব প্রতিবেদক : ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। দিবসটি উপলক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য বিষয়ে কাজ করে এমন বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ নানা কর্মসূচি পালন করেছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’। প্রতি বছর ৭ ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। এই দিনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর প্রতিষ্ঠা স্মরণে উদযাপিত হয়। এর মূল উদ্দেশ্য মানুষের মধ্যে স্বাস্থ্য সম্পর্ক সচেতনতা বৃদ্ধি করা।
১৯৪৮ সালের ৭ এপ্রিল এই ‘সংগঠন আইন’ আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। এ দিন বিশ্ব স্বাস্থ্য দিবস বলে নির্ধারিত হয়। প্রতি বছর সংস্থাটি এমন একটি স্বাস্থ্য ইস্যু বেছে নেয়, যা বিশেষ করে সারা পৃথিবীর জন্যই গুরুত্বপূর্ণ।
এই দিন স্থানীয় ও আন্তর্জাতিকভাবে পালিত হয় এ দিবসটি।
তারই ধারাবাহিকতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঢাকা ইস্ট এপির উদ্যোগে, বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ – ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতিপাদ্য বিষয় ”স্বাস্থ্য সেবায় বিজ্ঞান,সুরক্ষিত সকল প্রান”
এই স্লোগানের মাধ্যমে বাড্ডা এলাকার আদর্শনগর, মিস্ত্রীটোলা,পূর্বাচল ময়নারবাগ ও আদর্শ বিদ্যানিকেতন স্কুলের ছাত্র-ছাত্রী, এলাকার জনগণ,ইউ এন ডি সি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আজ ৮ ই এপ্রিল দিবস টি উদযাপিত হয়। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন বাড্ডা প্রোগ্রাম অফিসার সোমা পালমা, ইউএনডিসি সভাপতি-আব্দুল্লাহ আল মামুন , ভলেন্টিয়ার ও কমিউনিটি জনগণ। প্রধান অতিথি ও ইউএনডিসি সভাপতি আবদুল্লাহ মামুন এর সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে দিবস আয়োজনের ইতি টানা হয়। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিশিষ্ট সাংবাদিক জনাব তৌফিক অপু।
এছাড়া বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষ্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ সপ্তাহব্যাপী (৭ থেকে ১৩ এপ্রিল) সেবা সপ্তাহ পালনের সিদ্ধান্ত নিয়েছে। চিকিৎসা সেবার পাশাপাশি সপ্তাহজুড়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ফাউন্ডেশন কর্তৃক ‘খেলাধুলা বাড়ায় প্রাণ, হৃদয় থাকে শক্তিমান’— বিষয়ক একটি গণমুখী সেমিনারের আয়োজন করা হয়েছে।

