
সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পুরো হোটেল প্রাঙ্গণ সেজে উঠবে বৈশাখী আমেজে। সব বয়সী মানুষের আনন্দ উদযাপনের জন্য এখানে থাকছে চমৎকার সব ব্যবস্থা। পরিবার নিয়ে দর্শনার্থীরা নাগরদোলা ও চু-চু ট্রেনের রাইড উপভোগ করতে পারবেন। বাচ্চাদের জন্য থাকছে জাম্পিং ক্যাসেল, বাবল হাউস, ক্যারোজেল এবং বেলুন শ্যুটিং।
মেলার আনন্দ আরও বাড়িয়ে তুলবে পুরনো দিনের বায়োস্কোপ, পুতুলনাচ, জাদুর আসর এবং লোকগানের সরাসরি পরিবেশনা। দর্শনার্থীরা চাইলে ক্রিয়েটিভ কর্নারগুলো থেকে আলপনা, ফেস পেইন্টিং বা মেহেদি দিয়ে সাজতে পারবেন। পাশাপাশি মেলার স্টলগুলোতে পাওয়া যাবে মজাদার সব বৈশাখী খাবার।
উৎসবের পূর্ণতা দিতে থাকছে বিশেষ বুফে ব্রাঞ্চ ও ডিনারের আয়োজন ‘ঢাকাইয়া রসনা বিলাস’। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের অনুপ্রেরণায় সাজানো হয়েছে মেন্যু; থাকছে সরিষা ইলিশ, ইলিশ পোলাও, ঐতিহ্যবাহী কাচ্চি, কাবাব এবং কাঠি রোলের মতো সব খাবার। মিষ্টিমুখ করার জন্য থাকছে নকশি পিঠা, ভাপা পিঠা, গুড়ের রসগোল্লাসহ আরও অনেক কিছু। আর খাওয়া শেষে চমক হিসেবে থাকছে বিশেষ 'আগুন পান'। উৎসবকে আরও আকর্ষণীয় করতে নির্দিষ্ট কিছু ব্যাংকের কার্ডে থাকছে বিশেষ ‘১টি কিনলে ৩টি ফ্রি’ অফার।
আয়োজনটি সম্পর্কে ক্রাউন প্লাজা-এর জেনারেল ম্যানেজার অশ্বিনী নায়ার বলেন, “‘এসো হে বৈশাখ’-এর মতো দেশীয় উৎসবের মাধ্যমে আমরা স্থানীয় মানুষদের আরও আপন করে নিতে চাই। আমাদের লক্ষ্য হলো আন্তর্জাতিক মানের সেবার পাশাপাশি দেশীয় সংস্কৃতি ও দেশের মানুষের আবেগকে সমান গুরুত্ব দেওয়া।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.