আনন্দলোক ডেস্ক : ঐতিহ্যবাহী সাংস্কৃতিক বিদ্যাপীঠ বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা) গুলশান-বাড্ডা শাখা পহেলা বৈশাখকে উপজীব্য করে আয়োজন করে এক বর্ণাড্য সাংস্কৃতিক অনুষ্ঠানের। একাডেমির শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের পরিবেশনায় মুখরিত ছিল পরো অঙ্গন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাখার অধ্যক্ষ জনাব তৌফিক অপু, প্রধান অতিথি হিসেবে ছিলেন বেইজক্যাম্প গ্রামার স্কুলের চেয়ারম্যান জনাব বদরুজ্জামান তালুকদার , বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডেইলি ঢাকা প্রেসের সম্পাদক জনাব খান মোহাম্মদ সালেক এবং সভার সভাপতিত্ব করেন শাখা প্রধান জনাব নাসির আহমেদ। প্রত্যেকেই অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন এবং এভাবেই বৈশাখ ফিরে আসুক সে প্রত্যাশা ব্যক্ত করেন

