Site icon Daily Dhaka Press

প্রধানমন্ত্রী তারেক রহমান এর সাথে বাংলাদেশ স্কাউটস এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ডিডিপি ডেস্ক : বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে আজ (বুধবার) প্রধানমন্ত্রী তারেক রহমান এর সাথে বাংলাদেশ স্কাউটস এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাতে দেশের স্কাউটিং আন্দোলনের উন্নয়ন ও এর পরিধি আরও বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

তরুণ প্রজন্মকে দক্ষ, দেশপ্রেমিক ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউট আন্দোলনের প্রশংসা করে প্রধানন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং এর কোনো বিকল্প নেই। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট দল গঠন করা এবং তরুণদের সেবামূলক কাজে আরো উৎসাহিত করার পরামর্শ দেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রী স্কাউটদের মানবিক কর্মকান্ডের প্রশংসা করেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

বিশেষ এই সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর অন্তর্বর্তীকালীন জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্ঠা ও জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব জনাব মোঃ এহছানুল হক, বাংলাদেশ স্কাউটস এর সভাপতি ও মন্ত্রিপরিষদ সচিব জনাব নাসিমুল গনি, প্রধান জাতীয় কমিশনার ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব এবিএম আব্দুস সাত্তার, সহ সভাপতি ডাঃ মোঃ আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব ও সহ সভাপতি বাংলাদেশ স্কাউটস জনাব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ও সহ সভাপতি বাংলাদেশ স্কাউটস জনাব মোঃ দাউদ মিয়া এনডিসি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব ও সহ সভাপতি, বাংলাদেশ স্কাউটস জনাব মোঃ সাখাওয়াৎ হোসেন, মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং কোষাধ্যক্ষ, বাংলাদেশ স্কাউটস প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, এছাড়াও বাংলাদেশ স্কাউটস এর নির্বাহী পরিচালক জনাব মোঃ শামসুল হকসহ প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বাংলাদেশ স্কাউটস এর অন্যান্য জ্যেষ্ঠ স্কাউটব্যাক্তিত্বগণ।

Exit mobile version