Site icon Daily Dhaka Press

ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : লিটার প্রতি বোতলজাত সয়াবিন তেল চার টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে খোলা সয়াবিন তেল লিটারে দুই টাকা বাড়িয়ে ১৭৯ টাকা করেছে সরকার।

বুধবার সচিবালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন এ তথ্য। বৈশ্বিক পরিস্থিতির কারণে সারা বিশ্বেই পণ্যের উৎসে মূল্য বৃদ্ধি পাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, আমরা আশা করি আমাদের ভোক্তার বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিষয়টি দেখবেন। এতে বাজারের সরবরাহ পরিস্থিতিও আগের চেয়ে স্বাভাবিক হবে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Exit mobile version